০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

গ্রেপ্তারের পর এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

গ্রেপ্তারের পর এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১১:১৪

ঝিনাইদহে পাল্টা মামলায় গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। তবে একই মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় যুবশক্তির স্থানীয় সংগঠক অয়ন রহমান খান জামিন পাননি।

তারেক রেজার জামিনের বিষয়টি সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের ‘ফ্যামিলি জোন’ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি ফেসবুক লাইভে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের বরাতে জানা যায়, একই মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেখানে যাওয়ার পথেই তাকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (২২ মে), জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনার জেরে ২২ মে রাতে এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের শীর্ষ নেতাসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২৩ জনকে আসামি করে মামলা করেন। পরদিন ২৩ মে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির, যেখানে তারেক রেজাসহ ২২ জনের নাম উল্লেখ এবং আরও ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পাল্টা মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে অয়ন রহমান খানকে গ্রেপ্তার করে এবং পরে তারেক রেজাকে গ্রেপ্তার দেখায়। আদালতের আজকের আদেশে তারেক রেজা জামিন পেলেও অয়ন রহমান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন