ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী থাকার অভিযোগ নাছিরের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১৯:৫৮
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছাত্রশিবিরের দুই অস্ত্রধারী সদস্য ছিল বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দাবি করেন, ওই দুই ব্যক্তি সাধারণ মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করেন।
শুক্রবার (২২ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
নাছির উদ্দীন নাছির লেখেন, গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বিতর্কিত ও সংঘাত উসকে দেওয়া কর্মকাণ্ডে জড়িত। ঝিনাইদহে তিনি মব তৈরি করতে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সেখানে উপস্থিত জনতা পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা গুলি করার চেষ্টা করেন।
ছাত্রদল নেতা দাবি করেন, ওই দুইজনের একজন ঝিনাইদহ কোর্টপাড়ার সিয়াম উদ্দিন তুর্য এবং অপরজন কাষ্টসাগরা গ্রামের আশিক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
