০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আওয়ামী লীগের ‘ফিরে আসা’ ইস্যুতে নতুন বিতর্ক, প্রতিক্রিয়া জানালেন আসিফ নজরুল

আওয়ামী লীগের ‘ফিরে আসা’ ইস্যুতে নতুন বিতর্ক, প্রতিক্রিয়া জানালেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ১৭:২৮

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ‘ফিরে আসা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার বক্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও ভিন্ন অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দেয়।

এর আগে মঙ্গলবার (১৯ মে) আওয়ামী লীগের ‘ফেরা’ প্রসঙ্গে একাধিক ফেসবুক পোস্ট দেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি দাবি করেন, জুলাই–পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনে গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার এই পরস্পরবিরোধী মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

আরও পড়ুন