ইরানকে ‘অত্যাধুনিক ড্রোন’ দিচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৯:১৬
সংকটময় মুহূর্তে তেহরানের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। ইউক্রেন যুদ্ধে সাফল্য দেখানো ‘শাহেদ’ ড্রোনের অত্যন্ত শক্তিশালী ও উন্নত সংস্করণ এখন ইরানকে সরবরাহ করছে মস্কো। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়েই ইউক্রেন যুদ্ধে আধিপত্য বিস্তার করেছিল রাশিয়া। এবার সেই ড্রোনকেই আরও শক্তিশালী করে ইরানে ফেরত পাঠাচ্ছে তারা। নতুন এই সংস্করণে যুক্ত করা হয়েছে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই ড্রোনগুলো ইরানের হাতে পৌঁছালে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে।
ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার ছদ্মবেশে ট্রাকে করে এসব ড্রোন ইরানে পাঠানো হচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য অস্বীকার করেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, অন্য দেশ ইরানকে যা-ই দিক না কেন, মার্কিন অভিযানের সাফল্যে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় যৌথ সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’-এর প্রথম আঘাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা। যুদ্ধে এ পর্যন্ত ইরানের ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজনী ও আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বহু শীর্ষ নেতাকে হারিয়েছে দেশটি।
পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের ৬টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান রুখতে রাশিয়ার এই আধুনিক ড্রোন ইরানকে নতুন শক্তি যোগাবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
