জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ২৩:১০
জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এই বৈধতা জুলাই সনদ আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। কোনো নির্বাচিত সরকার যেন এই বাস্তবতাকে উপেক্ষা না করে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জাতীয় সংসদে পুরানো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে আসা হয় বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়, তবে তা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি হবে। এতে শুধু রাজনৈতিক সংকটই তৈরি হবে না, অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে।
সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইফতার মাহফিলে আজ যেভাবে বিভিন্ন দল ঐক্যের বার্তা দিয়েছে, সংসদেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কার্যকর করেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এমপি হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
