০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

বগুড়া-৩ ও শেরপুর-৬ নির্বাচনে যারা হতে পারবেন না প্রার্থী

বগুড়া-৩ ও শেরপুর-৬ নির্বাচনে যারা হতে পারবেন না প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৭

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই আসনের নির্বাচন নিয়ে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

তবে এ নির্বাচনে প্রার্থী হতে পারবে না সরকারের সঙ্গে অংশীদারি থাকা কোনো কম্পানির মালিক বা পদে থাকারা। এমনকি বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ দুই আসনে কারা প্রার্থী হতে পারবেন না সে সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ইসি। ইতোমধ্যে পরিপত্রটি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, লাভজনক পদ অর্থাৎ, প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সরকারের শতকরা ৫০ ভাগের অধিক শেয়ার রহিয়াছে এরূপ কোম্পানির সার্বক্ষণিক কোনও পদ বা পদমর্যাদায় অধিষ্ঠিত থাকা ব্যক্তি প্রার্থী হতে অযোগ্য হবেন। এছাড়া উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের পাশাপাশি বিভিন্ন সরকারি/স্বায়ত্বশাসিত/আধা স্বায়ত্বশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস/প্রতিষ্ঠানের বা করপোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কৰ্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত।

আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও পড়ুন