বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থী দিল জামায়াত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০১
বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরে দলটির দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরে তারেক রহমান আসনটি ছেড়ে দিলে বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করে।
তফশিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।
উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
