রাষ্ট্রপতির গাড়িবহর আটকে গেল কারওয়ান বাজার সিগন্যালে
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪১
প্রধানমন্ত্রী তারেক রহমানের পর এবার রাজধানীর চিরচেনা যানজটে ট্র্যাফিক সিগন্যালে আটকে পড়ার তালিকায় যুক্ত হলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে কারওয়ান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার মোড়ে পৌঁছালে ট্র্যাফিক সিগন্যাল পড়ে। প্রটোকল অনুযায়ী রাস্তা খালি করার চিরাচরিত প্রথা ভেঙে সাধারণ যানবাহনের সঙ্গেই রাষ্ট্রপতির গাড়িটি থেমে যায়। সিগন্যালে থাকা পথচারী ও সাধারণ যাত্রীরা এমন দৃশ্য দেখে বিষ্ময় প্রকাশ করেন। কয়েক মিনিট আটকে থাকার পর সিগন্যাল ছেড়ে দিলে স্বাভাবিক নিয়মেই যাত্রা শুরু করে রাষ্ট্রপতির বহর।
উল্লেখ্য, দুই বছর আগেও বাংলাদেশে ভিআইপি মুভমেন্টের সময় ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ রাখা হতো। এমনকি ফুটপাত দিয়ে পথচারী চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হতো। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভিআইপি প্রটোকল শিথিল করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতিকেও সিগন্যালে অপেক্ষারত দেখা গেল।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরও একাধিকবার রাজধানীর যানজটে আটকে পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
