জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০০
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়—এটি সরাসরি বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে। প্রতি মিনিটে জলবায়ু সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার ওপরে। এমন তথ্য উঠে এসেছে নতুন এক আন্তর্জাতিক জরিপে।
এফআইসিসিআই-ইওয়াই রিস্ক সার্ভে ২০২৬ অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বছরে জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতি দাঁড়াতে পারে প্রায় ৩৮ ট্রিলিয়ন ডলারে। ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ এবং পরিবেশগত অবনতিই এই বিপুল ক্ষতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ুজনিত দুর্যোগ ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, খাদ্য উৎপাদন ও শ্রম উৎপাদনশীলতায় মারাত্মক প্রভাব ফেলছে। ২০০০ সালের পর থেকে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব অর্থনীতির ক্ষতির পরিমাণ পৌঁছেছে ট্রিলিয়ন ডলারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এখন সরাসরি অর্থনীতি, ব্যবসা ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে প্রভাবিত করছে। দ্রুত ও কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই ক্ষতির মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
