২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪১

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ডিবি পরিচয়ে ৬ আন্দোলনকারীকে তুলে নেওয়ার অভিযোগ

ডিবি পরিচয়ে ৬ আন্দোলনকারীকে তুলে নেওয়ার অভিযোগ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:০০

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটের মধ্যে আন্দোলনরত ছয়জন শ্রমিক-কর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বন্দর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তুলে নেওয়া হয় বলে দাবি করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন অভিযোগ করে বলেন, "শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আমাদের দুজন প্রবীণ নেতাসহ মোট ছয়জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। বন্দর চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছেন। কিন্তু আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে এই আন্দোলন দমানো যাবে না। শক্তি প্রয়োগ করা হলে সামনে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।" ডিবি পরিচয়ে যাদের তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে, তাদের মধ্যে আবুল কালাম, শামসুল মিয়া টুকু, রিপন ও আসাদুলের নাম নিশ্চিত করেছে পরিষদ।

এদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। এই ধর্মঘটের ফলে বন্দরের বিভিন্ন জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো ও বহির্নোঙরসহ সব স্থানে পণ্য খালাস ও পরিচালনা কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই বন্দরের বিভিন্ন গেট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বৃহস্পতিবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে দাবি আদায়ে কোনো সুরাহা না হওয়ায় রোববার থেকে তা পূর্ণাঙ্গ ধর্মঘটে রূপ নিয়েছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের কার্যক্রম।

আরও পড়ুন