১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০০:১৯
দেশের ১০টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এর মধ্যে ৬টি সরকারি কলেজে অধ্যক্ষ ও দুটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। এছাড়া দুটি কলেজে একসঙ্গে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ একইসঙ্গে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, রাজধানীর ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক শামিম আরাকে। তাছাড়া সাভার সরকারি কলেজে অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লা, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক খান মো. সাজ্জাদ কবীর, সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যাপক ড. মুহম্মদ মাহফিল খান, বিরামপুর সরকারি কলেজে অধ্যাপক আশিষ কুমার সরকার, নেত্রকোনা সরকারি মহিলা কলেজে অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, নেত্রকোনার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজে অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমীনকে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ইডেন মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক শাহনাজ পারভীনকে, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক জিয়াউল কবীর, রাজবাড়ী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোস্তফা কামাল এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, জারিকৃত এই আদেশের আওতাভুক্ত কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন বিকেলেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
আরও পড়ুন
- • মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ
- • যে ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে
- • চাকরির বাজারে চাহিদা না থাকায় ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ
- • সীমান্তে পুশব্যাক নিয়ে ভারতকে সতর্ক করল হিউম্যান রাইটস ওয়াচ
- • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে চান ট্রাম্প
- • তিন কারণে এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতা নিয়ে অন্ধকারে তেল আবিব
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
