১৭ জুন ২০২৬, বুধবার, ১২:৩৪

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

পটুয়াখালিতে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

পটুয়াখালিতে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২১:৫৯

পটুয়াখালীর গলাচিপায় তরমুজবাহী ট্রাকের চাপায় রিয়াজ (৪০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আমখোলা লঞ্চঘাট সংলগ্ন আমখোলা-শাঁখারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দা এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমখোলা লঞ্চঘাটের কাছে আমখোলা-শাঁখারিয়া সড়কে একটি তরমুজবাহী ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে অটোরিকশা যাত্রী রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে যান। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন