শত্রু দেশে খেলতে দল পাঠাবে না ইরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০০:৫১
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের ক্লাব ট্র্যাক্টর সাজি এফসির ম্যাচ সূচি মাথায় রেখে দেশটি নতুন সিদ্ধান্ত নিয়েছে।
ইরানি রাষ্ট্রটিভি জানিয়েছে, ইরান ‘শত্রু’ দেশগুলোতে দল পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেও বিশ্বকাপের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেনি। এপ্রিল মাসে সৌদি আরবের দুবাইতে শাবাব আল আহলির বিপক্ষে ট্র্যাক্টরের ম্যাচের কথা ছিল।
ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ ইরানের কাছে শত্রু সমতুল্য এবং যেখানে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেসব দেশে জাতীয় ও ক্লাব দল পাঠানো বন্ধ থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কিছু দেশে হামলা চালায়, যার প্রভাব পড়েছে সৌদি আরব, দুবাই ও কাতারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো নিজেদের সূচি সংশোধনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় করবে।
মেক্সিকো সিটিতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত তিনটি বিশ্বকাপ ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার সঙ্গে আলোচনা চলছে। এর আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার কারণে ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন।
গত সপ্তাহে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, ইরানের ম্যাচ সরানোর প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে এবং বিশ্বকাপ নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ
- • সীমান্তে পুশব্যাক নিয়ে ভারতকে সতর্ক করল হিউম্যান রাইটস ওয়াচ
- • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে চান ট্রাম্প
- • তিন কারণে এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতা নিয়ে অন্ধকারে তেল আবিব
- • মিরপুরের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
- • ইরানে বিনিয়োগে ৩০০ বিলিয়ন ডলারের তহবিলের পরিকল্পনা
- • আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
