ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল নেওয়া।
এরপরেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। মূলত প্রধান উপদেষ্টা তার পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেজন্য তার পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।
আরও পড়ুন
- • যে ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে
- • চাকরির বাজারে চাহিদা না থাকায় ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ
- • সীমান্তে পুশব্যাক নিয়ে ভারতকে সতর্ক করল হিউম্যান রাইটস ওয়াচ
- • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে চান ট্রাম্প
- • তিন কারণে এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতা নিয়ে অন্ধকারে তেল আবিব
- • মিরপুরের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
