১৭ জুন ২০২৬, বুধবার, ১২:৫২

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে বোয়িং কম্পানি থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি আজ সোমবার স্বাক্ষরিত হতে যাচ্ছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বাণিজ্য চুক্তি ও শুল্ক সুবিধা উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, আজ ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু শুল্ক কমানো নয়, বরং প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শুল্ক শূন্যে নামিয়ে আনার জন্য কার্যকর দরকষাকষি চালানো।” 

নির্বাচনের আগে এই চুক্তিকে ‘তড়িঘড়ি’ বলতে নারাজ উপদেষ্টা। তাঁর মতে, দেশের সার্বিক স্বার্থে এবং ভবিষ্যৎ সরকারকে বাণিজ্য জটিলতা থেকে মুক্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমান বহর সম্প্রসারণের পরিকল্পনা সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিমানের বহরে থাকা ১৯টি উড়োজাহাজের মধ্যে ৪টি দ্রুতই অবসরে যাবে। ২০৩৫ সাল নাগাদ বিমানের অন্তত ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন হবে। এই চাহিদা মেটাতেই আপাতত ১৪টি বোয়িং কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, ২০২৫ সালে আকাশপথে বাংলাদেশ থেকে ১ কোটি ৬০ লাখ যাত্রী পরিবহন হলেও বিমান মাত্র ২০ লাখ যাত্রী বহন করতে পেরেছে। পর্যাপ্ত উড়োজাহাজ না থাকায় বিশাল এই বাজার হারালো জাতীয় সংস্থাটি। ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবেও এই বিমান ক্রয়কে দেখা হচ্ছে।

টিকেটের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান লিখিত বক্তব্যে জানান, এয়ার টিকিট সিন্ডিকেট ও টিকিট ব্লকিং রোধে গত ১ জানুয়ারি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে টিকিটের দামে ইতিবাচক প্রভাব পড়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা-জেদ্দা রুটে টিকিটের দাম ১ লাখ ৫ হাজার টাকা থাকলেও এবার তা ৫৩ থেকে ৬০ হাজার টাকায় নেমে এসেছে। এ ছাড়া এবার বিশেষ হজ ফ্লাইটের পরিবর্তে নিয়মিত ফ্লাইটে হজযাত্রী পরিবহনের ফলে ফিরতি ফ্লাইটে ২০ হাজার টাকায় টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে, যা প্রবাসীদের জন্য বড় সুবিধা আনবে। ইজারা নীতিমালা ও বিতর্ক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্পত্তি ইজারা দেওয়ার ক্ষেত্রে অসংগতি দূর করতে নতুন বিধিমালা তৈরি করা হয়েছে। এখন থেকে আবেদনের পরিবর্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হবে।

এদিকে, উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের বিমান বোর্ডের চেয়ারম্যান পদ নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, “আমি আইনের বাইরে কোনো কাজ করিনি। অতীতেও ২২ জন মন্ত্রী একইভাবে বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।” সাবেক চেয়ারম্যান আব্দুল মূয়ীদ চৌধুরী অসুস্থতার কারণে অব্যাহতি নেওয়ায় প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি এই বাড়তি দায়িত্ব গ্রহণ করেছেন।

সচিব নাসরীন জাহান জোর দিয়ে বলেন, উড়োজাহাজ কেনার প্রক্রিয়া ২০২৪ সাল থেকেই শুরু হয়েছে এবং এটি কোনোভাবেই আকস্মিক বা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নয়।
 

আরও পড়ুন