১৭ জুন ২০২৬, বুধবার, ১২:৫৬

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বললেন ডিসি

ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বললেন ডিসি

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক উত্তেজনার ঘটনায় দুইপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, সকালে কী কারণে ঘটনা শুরু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায়-এমন অভিযোগের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষের সূত্রপাত নিয়ে তিনি বলেন, বাসে হামলার প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যায়। তখনই দুইপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেয়। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাইরে নেই বলেও তিনি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, আইডিয়াল কলেজের সামনে থাকা কিছু শিক্ষার্থীও পরিস্থিতির সময় আক্রমণাত্মক আচরণ করেন। এতে কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ, কলেজ প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে উত্তেজনা কমানোর চেষ্টা করেছে।

ঘটনার পেছনে কোনো ‘বহিরাগত’ বা নির্দিষ্ট কোনো চক্রের সংশ্লিষ্টতা আছে কি না-তা খতিয়ে দেখা হবে বলে জানান ডিসি মাসুদ আলম।

তিনি বলেন, আমরা আইডিয়াল কলেজের প্রশাসনসহ সবাইকে বলেছি, যদি কোনো ভিডিও, প্রমাণ কিংবা সূত্র থাকে, তা যেন আমাদের দেয়। এসব আমরা যাচাই করব, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

আরও পড়ুন