২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৩

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০০:৪৬

ভারতে চলমান সিজেপি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলনের প্রশংসা করেছেন তিনি। তবে এই আন্দোলন যেন রাজনীতিকরণ না হয়, সেই আহ্বানও জানিয়েছেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান জানান, আন্দোলন ‘সহিংস রূপ নেওয়ায়’ তিনি দুঃখ পেয়েছেন। এতে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ আখ্যা দিয়ে সালমান সংস্কারের দাবিতে একত্র হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘এই আন্দোলন, এই প্রতিবাদ, এটাই সঠিক পথ।’ শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার প্রতি তাদের এই প্রতিশ্রুতি ভারতকে গর্বিত করবে।

তিনি আরও বলেন, এই বিষয়টি ‘শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার’ একটি বিষয়। তাই রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনের নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে বলে আস্থা প্রকাশ করে নিজের বার্তা শেষ করেন সালমান। তিনি আশা প্রকাশ করেন, একদিন বিশ্বজুড়ে মানুষ শিক্ষা নিতে ভারতে আসবে এবং ভারত একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হয়ে উঠবে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন