রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা, শক্ত অবস্থানে বৈদেশিক মুদ্রা আয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:৫৮
চলতি জুন মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১২১ কোটি ৮৮ লাখ ডলার।
বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে চলতি অর্থবছরজুড়ে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাহ। মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ।
এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে অর্থ প্রেরণের প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
