২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:২৯

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জাপানে শক্তিশালী ভূমিকম্প, প্রস্তুতির আহ্বান

জাপানে শক্তিশালী ভূমিকম্প, প্রস্তুতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২০:১৯

জাপানের ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই তিনটি অঞ্চলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলগুলো হলো ইওয়াতে, আওমোরি প্রিফেকচার এবং উত্তরাঞ্চলীয় হোক্কাইডো। 

স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত খবরে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোর উপস্থাপকরা বাসিন্দাদের ২০১১ সালের মার্চের বিপর্যয়ের কথা স্মরণে রেখে প্রস্তুতি নিতে বলেছেন। ওই বছর ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল জাপান। যা ‘গ্রেট ইস্ট জাপান আর্থকোয়েক’ নামে পরিচিত।

জাপান টাইমস লিখেছে, ২০১১ সালের ১১ মার্চের ওই ভূমিকম্প ও সুনামির কারণে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন ১ লাখের বেশি বাসিন্দা। সোমবারের ভূমিকম্পের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে নিয়মিত ‘সুনামি, নিরাপদ স্থানে সরে যান’ লেখা বার্তা প্রচার করা হচ্ছে। এতে আরও লেখা হয়েছে, ‘পেছনে ফিরে তাকাবেন না।’

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। আওমোরি, ইওয়াতে এবং মিয়াগি প্রিফেকচারের কিছু অংশে জাপানি সিসমিক স্কেলে (৭ মাত্রার স্কেল) ভূমিকম্পের তীব্রতা ৫-এর কিছু কম রেকর্ড করা হয়। 

রাজধানী টোকিও এবং এর আশেপাশে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩, কিন্তু তারপরও ভবনগুলো কয়েক মিনিট ধরে দোলে। ভূমিকম্পের পরপরই ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি লক্ষ্য করা গেছে। 

এক সংবাদ সম্মেলনে জেএমএ জানিয়েছে, আগামী এক সপ্তাহ, বিশেষ করে দুই থেকে তিনদিন আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হতে পারে।

আরও পড়ুন