হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২৩:০১
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুরে ডুবে অনির্বাণ ওরফে স্বর্ণ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনির্বাণ উপজেলার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা এবং মা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্র জানায়, তার মা প্রশিক্ষণে থাকায় নানির কাছে থেকে পড়াশোনা করছিল অনির্বাণ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘মরদেহ থানায় এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ’
আরও পড়ুন
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী ভালোবাসা, নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
