কুবি শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২২:৫৯
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন থেকে অর্থ লুট করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।
শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল জানান, বুধবার দুপুরে জরুরি কাজে সহকর্মীর প্রাইভেট কারে করে তিনি কোটবাড়ি এলাকায় যান। সেখানে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেট কার এসে তার সামনে থামে। গাড়িতে থাকা একজন তাকে জিজ্ঞেস করেন তিনি উবার কল করেছেন কি না।
তিনি উবার ডাকেননি বললেও ওই ব্যক্তি জানান, অ্যাপে তার ছবি দেখা যাচ্ছে। বিষয়টি যাচাই করতে গেলে গাড়িতে থাকা আরো ৩ জন জোর করে তাকে গাড়ির ভেতরে তুলে নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে বুকে ও মাথায় আঘাত করে।
তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে আবিদ মার্কেটের পাশে একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নেওয়া হয়। সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। তার মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
আবদুর রাজ্জাক আরো জানান, গাড়ির ভেতরে থাকা ৪ দুর্বৃত্ত তাকে এসিডে ঝলসে দেওয়ার এবং চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করার হুমকি দেয়। এ সময় তিনি আকুতি-মিনতি করলে তারা তা থেকে বিরত থাকে। পরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা চিৎকার করে বলে, পেছনে ফিরে তাকালে গুলি করা হবে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাত ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
আরও পড়ুন
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
