০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:১৩

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ

আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২৭

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে চাক্তাই ভেড়া মার্কেট এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেলে’ এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। তারা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), আ. গফুর (৩৮), বাবুল মিয়া (৩৫), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০) ও বেবি আক্তার (৩০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আরও পড়ুন