মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সেতুতে ব্লকেড
প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৪
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ব্লকেড ও টায়ারে আগুন দিয়েছে বিএনপির মনোনয়নবঞ্চিতরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ওই সেতুর ওপর ব্লকেড দিয়ে বেশ কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করেন তারা। পরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে ব্লকেড প্রত্যাহার করেন নেতাকর্মীরা।
এ সময় প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা। বিকেল ৫টা পর্যন্ত অবরোধের মুখে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ওইদিন রাতেই জেলা শহরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ ও জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করেছিলেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থকরা। তারই ধারবাহিকতায় শুক্রবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এ অবরোধ করেন তারা।
আরও পড়ুন
- • ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল
- • বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের
- • চোটের কারণে, নেইমার খেলছেন না
- • দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি
- • বায়তুল ইজ্জতে বিজিবির অ্যান্টি-ট্যাংক অস্ত্রের প্রশিক্ষণ সম্পন্ন
- • প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা
- • দৌলতদিয়ায় ফের নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- • সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
