২২ জুলাই ২০২৬, বুধবার, ০৯:১৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অপু বিশ্বাস

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অপু বিশ্বাস

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫, ১৬:৫৭

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে আছেন। তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে নতুন কয়েকটি সিনেমায় কাজের প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন অভিনেত্রী।

এদিকে কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট সূত্রে অভিনেতা আদর আজাদ ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো শোনা গেছে। এ কোরিওগ্রাফারের পোস্ট করা ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। 

আগামী মাস থেকে দুটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে অপু ও আদর আজাদের। একটি সিনেমাটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। 

এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। 

আরও পড়ুন