থ্রি এনভেলপ সিস্টেমে প্রবাসীদের ভোটের গোপনীয়তা নিশ্চিত হবে: ফয়েজ তৈয়্যব
প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ১৬:০৩
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাক বিভাগের ‘থ্রি এনভেলপ সিস্টেম’ বা তিন স্তরের খাম পদ্ধতি কার্যকরভাবে ব্যবহার করা হলে কোনো ধরনের গোপনীয়তা ফাঁস বা অনিয়মের আশঙ্কা থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) আগারগাঁও ডাক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রথম খামটি থাকবে ডাক বিভাগের, দ্বিতীয়টি দূতাবাসের ব্যবহারের জন্য এবং তৃতীয় খামটিই ব্যালট খাম হিসেবে ব্যবহৃত হবে। এই পদ্ধতিতে প্রবাসীদের ভোট গোপন রাখা ও নিরাপদে গণনার জন্য প্রেরণ করা সম্ভব।”
ডাক বিভাগকে আধুনিক করতে সরকার একটি ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনা প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান ফয়েজ তৈয়্যব। এতে প্রতিটি শহর ও গ্রামের বাড়ির জন্য আলাদা এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউস কোড নির্ধারণ করা হবে।
তিনি বলেন, “বর্তমানে অনেক ঠিকানা এলোমেলো, গ্রামে তো এখনো সুসংগঠিত ঠিকানা নেই। আধুনিক এই ব্যবস্থায় শুধু ডাক নয়, ই–কমার্স ও আর্থিক সেবাও উপকৃত হবে।”
এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের মডেল অনুসরণে চালু করা হলেও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে। শহরে জিও–ফেন্সিং, আর গ্রামে বিট ম্যাপিং পদ্ধতিতে ডিজিটাল ঠিকানা তৈরি হবে।
একসময় সাধারণ মানুষের আস্থার প্রতীক ডাক বিভাগকে আবারো জনপ্রিয় করতে সেবার মান, ট্র্যাকিং সুবিধা ও ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, “ডাক জীবনবীমা বহু পুরোনো ও নির্ভরযোগ্য একটি সেবা। সরকারিভাবে প্রিমিয়াম নেওয়া হলেও এর সেটেলমেন্ট ঝুঁকিহীন। আমরা এটিকে নতুনভাবে মানুষের মাঝে তুলে ধরতে চাই।”
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
