২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

নিখোঁজ মামুনুর রশীদ অক্ষত অবস্থায় উদ্ধার, বক্তব্যে অসঙ্গতি

নিখোঁজ মামুনুর রশীদ অক্ষত অবস্থায় উদ্ধার, বক্তব্যে অসঙ্গতি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৬

রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া কে এম মামুনুর রশীদকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পূর্বাচলের একটি মসজিদ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম জানান, মামুনুর দেওয়া বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই, মারধরের প্রমাণও মেলেনি। 

তিনি জানান, খাবার ও নাশতা দেওয়া হয়েছিল, এমনকি অপহরণের সময় চিৎকারও করেননি।

তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন মামুন লুঙ্গি নয়, প্যান্ট-পাঞ্জাবি পরে বাসা থেকে বের হন, যা অস্বাভাবিক। মোবাইল ফোনও বন্ধ ছিল। তার ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্ট পরে ডিলিট হয়, যা স্ত্রীর ফোন থেকেও পরিচালিত হতো।

মামুনুর রশীদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং ন্যাশনাল কনসার্ন পার্টির আহ্বায়ক প্রার্থী ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন