নুরাল পাগলার দরবারে হামলায় নিরীহদের হয়রানি নয়: পুলিশ সুপার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০০
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “হামলার ঘটনায় যারা প্রকৃত অপরাধী ও ভিডিও ফুটেজে শনাক্ত, কেবল তাদেরই আইনের আওতায় আনা হবে। সাধারণ, নিরীহ কেউ রাজবাড়ী জেলা পুলিশের হয়রানির শিকার হবেন না।”
তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে, চলমান তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে এবং অনেকেই আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
পুলিশ সুপার আরও বলেন, দরবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যতদিন প্রয়োজন মনে হবে, ততদিনই থাকবে। “আমরা জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পাশে আছি এবং থাকব,”—বলেন তিনি।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
