২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:৫৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সাভারে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৮

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের ৫ বছরের কন্যা জামিলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বাসার খাটের ওপর স্ত্রী ও সন্তানের মৃতদেহ পড়ে ছিল, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্তে নিয়োজিত। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন