০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৬

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক

১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ২১:৩৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষকৃত্যের কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১১ জুলাই আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান।

শনিবার (০৪ জুলাই) টাইমস অব ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন দফার আলোচনায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ থাকা সম্পদ ছাড় এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

এর আগে, গত বুধবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের দাবি, ওই বৈঠকে দেশটির কয়েকশ কোটি ডলারের জব্দ থাকা সম্পদের একটি অংশ ছাড়ার বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের কোনো সমঝোতা হয়নি।

প্রায় দুই সপ্তাহ আগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পর দুই দেশের মধ্যে নতুন এই আলোচনা শুরু হচ্ছে। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন