০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো, গড়ে ১৬ শতাংশের বেশি বৃদ্ধি

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো, গড়ে ১৬ শতাংশের বেশি বৃদ্ধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৫:৩১

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং সর্বোচ্চ পর্যায়ে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের বর্তমান দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন খরচও ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বেড়ে প্রায় ৩৯ পয়সায় দাঁড়িয়েছে।

বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ গ্রাহক পর্যায়ে ব্যয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন