০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৫১

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

ডেমরায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেমরায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০১:২২

রাজধানীর ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ডেমরা ব্রিজের কাছে লেগুনা ও বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং আহতের পরিচয় তৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি লেগুনা যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরাপা যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হন। এ ছাড়া লেগুনায় থাকা অন্যান্য যাত্রীও আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জাহাঙ্গীর আলমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’ 

আরও পড়ুন