২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০৮

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০০:০৪

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মর ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. কে এম আই মন্টিকে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইশতিয়াক আজিজ উলফাত সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল করতে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে এস এম রিয়েল রোমানকে সহ-সভাপতি করা হয়েছে। এ ছাড়াও আরও ২০ জনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরও ১৩ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০২৬ সালের ২৩ এপ্রিল তারিখে এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন