২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:০৫

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে!

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০০:১০

সিলেটে সম্পূর্ণ বিনা খরচে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেটের একটি কনভেনশন হলে স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’ মহা-ধুমধামে এ জমকালো গণবিবাহের আয়োজন করে।

অর্থাভাবে বিয়ে করতে না পারা এসব প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীর নতুন জীবন শুরু করতে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’ প্রয়োজনীয় অর্থায়ন করেছে। বর্ণিল উৎসবমুখর এ আয়োজনে মধ্যাহ্নভোজসহ কোনো কিছুরই কমতি ছিল না।

নবদম্পতিদের নতুন সংসার সাজিয়ে দিতে উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী।

সিডস অব সাদাকাহ সংগঠনের প্রধান মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

আয়োজক ওরকাতুল জান্নাত বলেন, এই সহায়তা নতুন দম্পতিদের মনে আগামী দিনে সুন্দরভাবে পথচলার আশা ও উদ্দীপনা জাগাবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন