ট্রাম্পের ‘হাস্যকর কর্মকাণ্ডে’ হরমুজ প্রণালি খুলবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ২৩:০১
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবকে ‘হাস্যকর প্রদর্শনী’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সামরিক এই সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বর্তমানে তাদের ‘পূর্ণ ও চূড়ান্ত নিয়ন্ত্রণে’ রয়েছে।
বুধবার (১ এপ্রিল) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি এক কড়া বার্তায় জানিয়েছে, প্রণালির পরিস্থিতি বর্তমানে ইরানি নৌবাহিনীর ‘দৃঢ় ও প্রভাবশালী’ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের চাপ বা আলোচনার মুখে শত্রুদের জন্য এই পথ উন্মুক্ত করা হবে না। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, “মার্কিন প্রেসিডেন্টের হাস্যকর প্রদর্শনীর মাধ্যমে এই জাতির শত্রুদের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।” মূলত ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের জবাবেই এই প্রতিক্রিয়া জানাল আইআরজিসি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের নেতৃত্ব তার কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প শর্ত জুড়ে দিয়ে বলেন, “যখন হরমুজ প্রণালি উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে”, কেবল তখনই তিনি যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবেন। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, তেহরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি এবং শান্তি পরিকল্পনার খবরগুলো নিছক ‘সংবাদমাধ্যমের জল্পনা’।
আরাঘচি আরও বলেন, যতক্ষণ না ‘আক্রমণকারীকে শাস্তি দেওয়া হচ্ছে’ এবং ইরানের পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ এই সংঘাত চলবে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ কেবল ইরান ও ওমান নির্ধারণ করবে, কোনো বহিরাগত শক্তি নয়। বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের এমন কঠোর অবস্থান বর্তমানে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
