বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৮:৫৯
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার (২৯ মার্চ) নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন খোদা বক্স (৫৬), রুবেল আহমেদ (২৭), শাহাদৎ হোসেন (২৮), জাফর আলী (২৫), মিল্লাহ হোসেন (২২), জাহিদ হাসান (২৯), বেলাল হোসেন (৫৫), স্বপন মিয়া (১৯), নুর আলম (৪০), মোস্তফা কামাল (৩২), জাহেদা বেগম (৩৫) ও বেলি বেগম (২৭)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে মতিউর রহমান পাওনা টাকা চাইতে একই গ্রামের বেলাল হোসেনের বাড়িতে যান। ওই সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা রড দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে এবং তার হাত-পা ভেঙে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ২৮ মার্চ বিকেলে তার মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
