আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ২১:১০
রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুইজন সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও আমিরাতের মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি যান্ত্রিক সমস্যার কবলে পড়েছিল।
এদিকে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে আরব আমিরাত বর্তমানে যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৮টি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে ১২টি ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে। তিনটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে পতিত হয়েছে এবং একটি ড্রোন ভূখণ্ডে আঘাত হেনেছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
