অন্তত ৫০টি আসনে ১১ দলীয় জোটকে হারিয়ে দেওয়া হয়েছে : সারজিস আলম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০০:২৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে, যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে। এই ভোট যারা গ্রহণ করেছেন, অন্তর্বর্তী সরকারে যারা ছিলেন, তাদের মধ্য থেকে এখন এই কথাগুলো ধীরে ধীরে সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টাকে নিয়ে বিএনপির একসময় ঘোর বিরোধিতা ছিল, যাকে তারা বাংলাদেশের নাগরিকই মনে করেনি, সেই মানুষটি যখন নির্বাচনের পরে তাদের একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যায়। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। তখন আমাদের এই জিনিসটি নিয়ে ভাবতে হয় যে কীসের বিনিময়ে তারা এমন একজন মানুষকে মন্ত্রী বানালো! এই নির্বাচনের যে নিরপেক্ষতা, এর মধ্য দিয়ে সেই নির্বাচনের নিরপেক্ষতা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
তিনি বলেন, এই নির্বাচনের পরে যখন সেই শপথ গ্রহণের দিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি জুলাইকে, জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপূর্ণ করা শুরু করেছে। তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এমন অসংখ্য আসন রয়েছে বাংলাদেশে, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
