০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

ইরানে সামরিক হামলার বিপক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক

ইরানে সামরিক হামলার বিপক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০২:০৬

ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক হামলায় সায় নেই খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের।

রবিবার (১ মার্চ) এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক নতুন জনমত জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিনির মধ্যে মাত্র একজন এই হামলাকে সঠিক বলে মনে করেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মাত্র ২৭ শতাংশ মার্কিন নাগরিক ইরানের শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে চালানো এই হামলাকে সমর্থন জানিয়েছেন। বিপরীতে, ৪৩ শতাংশ নাগরিক সরাসরি এই সামরিক অভিযানের বিরোধিতা করেছেন এবং ২৯ শতাংশ কোনো নির্দিষ্ট মত প্রকাশ করেননি। উল্লেখ্য, যারা সমর্থন দিয়েছেন তাদের প্রায় অর্ধেকই রিপাবলিকান সমর্থক।

২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ১ হাজার ২৮২ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির ওপর এই জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, প্রতি ১০ জন উত্তরদাতার মধ্যে ৯ জনই শনিবার শুরু হওয়া হামলার বিষয়ে অবগত। ৫৬ শতাংশ মার্কিনি মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সিরিয়া, নাইজেরিয়া ও ভেনিজুয়েলার পর এবার ইরানে এই হামলা চালানো হয়েছে।

তবে নিজের দলের সমর্থকদের কাছেও ইরান ইস্যুতে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ট্রাম্প। ৫৫ শতাংশ রিপাবলিকান তার পক্ষে থাকলেও ১৩ শতাংশ সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া ৪২ শতাংশ রিপাবলিকান মনে করেন, এই অভিযানে মার্কিন সৈন্য হতাহত হলে জনসমর্থন আরও দ্রুত হ্রাস পাবে।

এদিকে, সামরিক অভিযানের প্রভাবে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভাল রেটিং ১ শতাংশ কমে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। মধ্যবর্তী নির্বাচনের প্রাইমারি শুরুর মাত্র তিন দিন আগে এই হামলা চালানো হলেও ভোটারদের প্রধান উদ্বেগ এখনো অর্থনীতি। 

আরও পড়ুন