ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ৭ নেত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩১
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একদল নারী ধানমন্ডি এলাকায় আকস্মিক মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সাতজন নারীকে আটক করে। এছাড়া তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং চালককেও আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনাস্থল থেকে সাতজন নারী ও মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।"
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
