চাকরি ফিরে পাচ্ছেন ৬৫০ এসআই : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩৭
২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, তবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। আদালতের রায়ের ভিত্তিতেই তাদের চাকরি পুনর্বহালের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি তা জানা যায়নি। তবে তিনি আশ্বস্ত করে বলেন, তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং পুনরায় নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, বর্তমানে পুলিশের কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।
পুলিশের কাজে হস্তক্ষেপের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ অবৈধভাবে পুলিশের দায়িত্ব পালনে বাধা বা হস্তক্ষেপ করতে পারবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
