২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:৩৬

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

রাজশাহীতে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা নিবেদন

রাজশাহীতে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৪২

রাজশাহী মহানগরীতে দীর্ঘ প্রতীক্ষিত নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমবারের মতো উন্মুক্ত করা হচ্ছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই জেলা পরিষদের এই স্থাপনাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা পরিষদের তথ্যানুযায়ী, নগরীর পুরাতন সার্ভে ইনস্টিটিউটের প্রায় এক একর জায়গার ওপর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এটি নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২০ সালের ১৬ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু এই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দিবসটি উপলক্ষে কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই শহীদ মিনারটি উন্মুক্ত করা হচ্ছে।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদনের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে এবং তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করে নগরবাসীকে অবহিত করা হয়েছে। এর ফলে এখন থেকে রাজশাহীবাসী বড় পরিসরে এক জায়গায় সম্মিলিতভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।

আরও পড়ুন