২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:১৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। তাঁর দাবি, এ ব্যবস্থায় নির্বাচনে অংশ নিতে বিপুল অর্থের প্রয়োজন হয়, যা শেষ পর্যন্ত জনগণের পকেট থেকেই আসে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে কারাবন্দী প্রবাসীদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি–এর সহযোগী সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এবং অনেক আগে থেকেই কে কত আসন পাবে তা নির্ধারণ করা হয়েছিল। তাঁর ভাষায়, বাংলাদেশে করপোরেট ধাঁচের নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে বিপুল অর্থসম্পদ ও প্রভাবশালী গোষ্ঠী নির্বাচনে প্রাধান্য পায়। তিনি দাবি করেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।

কারামুক্ত প্রবাসীদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেসব আসনে এনসিপি জয়ী হয়েছে, সেখানে প্রবাসীদের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে ‘শাপলা কলি’ প্রতীক ও ১১ দলীয় জোটের পক্ষে তাদের ভোটকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সমর্থনের ঋণ শোধ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, যখন দেশ সংকটের মুখে ছিল, তখন প্রবাসীরা গণঅভ্যুত্থানে সংহতি জানিয়েছিলেন। আন্দোলনের সময় তারা রেমিট্যান্স বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেন এবং গণভোটের পক্ষে প্রচারণা চালান। তাঁর দাবি, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।

আরও পড়ুন