২২ জুলাই ২০২৬, বুধবার, ০৯:২৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ঠাকুরগাঁওয়ে ভোটারদের টাকা বিতরণ, জাপার ২ নেতাকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভোটারদের টাকা বিতরণ, জাপার ২ নেতাকে জরিমানা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটারদের মাঝে লাঙল প্রতীকের পক্ষে টাকা বিতরণের দায়ে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর এ জরিমানা করেন।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের গোডাউন ঘরে লাঙল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসালে ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন টাকা বিতরণের কথা স্বীকার করে ক্ষমা চান।

আদালত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ ধারা মোতাবেক আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর।

আরও পড়ুন