আওয়ামীলীগ থেকে এখন বিএনপিতে যেসব তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫২
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে বইছে নতুন হাওয়া। আটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনি প্রচারণায় বিনোদন জগতের তারকাদের আনাগোনাও বেশ চোখে পড়ার মতো।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে বদলে গেছে অনেক তারকার রাজনৈতিক আদর্শ। গত নির্বাচনে যারা নৌকার জয়গানে মুখর ছিলেন এবার তাদের দেখা যাচ্ছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে। ফলে অনেকেই মনে করছেন রাজনৈতিক আদর্শকে ছাপিয়ে ক্ষমতার জন্য বারবার দল বদলাচ্ছেন এসব শোবিজ তারকারা।
২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলা। মনোনয়ন কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে অভিনেত্রী নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে দাবি করেছিলেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
গত নির্বাচনে মানিকগঞ্জে মমতাজ বেগমের হয়ে নৌকার প্রচারণায় অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। অথচ সম্প্রতি তাকেও ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এ নিয়ে সমালোচনা শুরু হলে তিনি সাফাই গেয়ে বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং সহকর্মীর হয়ে মাঠে নেমেছিলেন।
এদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী গতকাল সোমবার সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এবারের নির্বাচনে তিনি ধানের শীষে ভোট দেবেন। তার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী এর আগে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। যা এখন সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
