২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:৫২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু, জানাজা হবে মাঠেই 

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু, জানাজা হবে মাঠেই 

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৩

রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন পুলিশ।  

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন। 

রংপুর নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা। ইজতেমার প্রথম দিনে দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া মুসল্লিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপর জন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। মরহুমের জানাজা ইজতেমা ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হবে। ময়দানেই জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আরও পড়ুন