এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২১:৩৬
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন নাকি ‘সরে দাঁড়ানোর সময় এসেছে’, তা নিয়ে এখন ভাবছেন। খবর বিবিসি নিউজের
বিশ্বকাপ ফাইনালে হারের পর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় মার্তিনেজ লিখেছেন, মার্তিনেজ ‘স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও জিতব। ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে এনে আরও একবার ইতিহাস গড়ব।’
এরপরই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ানো কথাটি বলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি লেখেন, ‘এই যন্ত্রণা ব্যাখ্যা করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সামনে কীভাবে এগোব এবং সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না, সেটিও দেখতে হবে।’
দেশ ও সতীর্থদের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও জানিয়েছেন মার্তিনেজ। তাঁর ভাষায়, ‘আমি সত্যিই খুব দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তবে মার্তিনেজ এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আবেগ থিতিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী মার্তিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে দলের আটটি ম্যাচের প্রতিটিতেই পুরো সময় মাঠে ছিলেন তিনি। টুর্নামেন্টে দুটি ম্যাচে ক্লিন শিট রাখার পাশাপাশি হজম করেছেন আট গোল।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্তিনেজ সে আসরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কারও জিতেছিলেন। মার্তিনেজ ২০২৩ ও ২০২৪ সালে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিশ্বের সেরা গোলরক্ষককে দেওয়া ‘ইয়াশিন ট্রফি’ জিতেছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
