প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১১:২২
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন।
শনিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেসি। এ সময় শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে সোফির গালে চুমু দেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেন, “আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে কেন তাকাচ্ছি। আবার যখন তোমাকে শুভেচ্ছা জানাই, তখনও তারা প্রশ্ন তোলে কেন শুভেচ্ছা জানাচ্ছি।” তার এই বক্তব্যের মাধ্যমে তিনি গুঞ্জনের অসারতা তুলে ধরেন।
মেসির বক্তব্যের পর সোফি মার্তিনেসও সম্পর্কের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি প্রকাশ্যে বিষয়টি পরিষ্কার করায় মেসিকে ধন্যবাদ জানান।
এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। রোকুজ্জোর বার্তায় লেখা ছিল, “সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিও না।”
মেসি ও সোফিকে ঘিরে আলোচনা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর সোফির নেওয়া আবেগঘন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়।
পরে এক টেলিভিশন অনুষ্ঠানে সোফি জানান, এসব গুঞ্জনের কারণে তিনি এবং তার পরিবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। মানুষের নানা মন্তব্য ও প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তবে এবার মেসি ও সোফি—দুজনই স্পষ্ট করে জানিয়েছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্কের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
প্রতিফলন/রাশ
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
