২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

বাংলাদেশ-ওমান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-ওমান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০১:২৪

ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই বৈঠক ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭ লাখেরও বেশি বাংলাদেশিকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে কৃতজ্ঞতা জানান।

ওমানের মন্ত্রী দেশটির দৈনন্দিন জীবন ও অগ্রগতিতে বাংলাদেশিদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।

উভয় পক্ষ ওষুধ, খাদ্য ও কৃষি এবং বন্দর সরবরাহ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বৃহত্তর দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও ব্যাবসায়িক সহযোগিতা নিয়ে মতবিনিময় করে।

আরও পড়ুন