সোমবার বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ২২:২১
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার ( ২০ এপ্রিল) বগুড়া জেলা সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ।
সফরসূচির বরাতে তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেইল বন্ড কার্যক্রমের সূচনা করবেন।
এরপর বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। সেখান থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। বাগবাড়ীতে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ উদ্বোধন করবেন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসে ফিরে আসবেন।
বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন এবং রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
