মানিকগঞ্জে শিশুহত্যা সন্দেহে গণপিটুনিতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১৬:৩৫
মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ৯ বছরের শিশু আতিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা জিনিসিপত্র না পাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা। পরে ওই শিশুর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বনপাড়িল গ্রামের পান্নু মিয়া ও তার ভাই ফজুল মিয়া। এ ছাড়া আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বনপাড়িল গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। লাশ উদ্ধারের সময় আতিকার কানের স্বর্ণের দুল ও গলার চেন পাওয়া যায়নি। এ থেকে স্থানীয়রা ধারণা করেন, স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে আতিকাকে হত্যা করা হয়।
এ ঘটনা ফেসবুকে ও স্থানীয়ভাবে মাইকিং করে প্রচার করা হয়। পরে আতিকাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পান্নু মিয়া, ফজলু মিয়া এবং নাজমুলকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত নাজমুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন। এ ঘটনায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বনপাড়িল গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ।
শিশু অতিকার অস্বাভাকি মৃত্যু হয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, গণধোলাইয়ের মৃত্যুসহ সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
